ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রূপাতলীতে দোকান নিয়ে দ্বন্দ্বে মালিককে কুপিয়ে জখম 

    রূপাতলীতে দোকান নিয়ে দ্বন্দ্বে মালিককে কুপিয়ে জখম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ভাড়াটিয়াকে দোকান ছেড়ে দিতে বলায় মালিককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯ টার দিকে ওই এলাকার আহমদ মোল্লা সড়কে এ ঘটনা ঘটে। 

    আহত হল, আহমদ মোল্লা সড়কের বাসিন্দা মৃত আয়নাল শিকদারের ছেলে ও দোকান মালিক সুমন সিকদার (৪৫)। 

    আহত সুমন সিকদার জানান, স্থানীয় আফজালের ছেলে সিয়ামের কাছে দোকান ভাড়া দেন তিনি। দোকানটি তার প্রয়োজন হয়। এ কারণে ভাড়াটিয়া সিয়ামকে দোকান ছেড়ে দেয়ার অনুরোধ করে। কিন্তু দোকান না ছেড়ে উল্টো সিয়াম শনিবার রাত ৯ টার দিকে অজ্ঞাত ৭/৮ জনকে নিয়ে আমার (সুমন সিকদার) ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

    এসময় সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে জানান সুমন সিকদার। 

    অভিযোগের বিষয়ে ভাড়াটিয়া সিয়ামের কাছে জানতে তার ব্যবহারিক মুঠোফোনে ফোন দেয়া হলে বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

    তবে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ