ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন

     আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন
    মঙ্গলবার (৬ মে) ঢাবির মধুর ক্যান্টিনের সামনে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতারা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

    মঙ্গলবার (৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।


    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জুলাই ঐক্য প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারের বেশি মানুষকে। একই সঙ্গে আহত ও পঙ্গু হন প্রায় ৩১ হাজার মানুষ। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এ হামলা আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি লাভ করে।

    তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে। যা একদিকে শহীদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের চূড়ান্ত অপমান। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট করার শামিল।

    এ সময় ‘জুলাই ঐক্য’ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মুসাদ্দিক বলেন, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদের বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নিয়ে আজ ‘জুলাই ঐক্য’ নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি।


    ‘জুলাই ঐক্য’ জোটে থাকা সংগঠনগুলো হলো:

    ১. আপ বাংলাদেশ

    ২. ইনকিলাব মঞ্চ

    ৩. জুলাই রেভ্যুলেশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স

    ৪. জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)

    ৫. বিপ্লবী ছাত্র পরিষদ

    ৬. অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন

    ৭. প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)

    ৮. স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (এসএডি)

    ৯. প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুসাব)

    ১০. রক্তিম জুলাই

    ১১. সোচ্চার ঢাবি

    ১২. নিরাপদ বাংলাদেশ চাই

    ১৩. একতার বাংলাদেশ

    ১৪. ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই
     
    আরও পড়ুন: যে যেভাবে ইচ্ছা জুলাই বিপ্লবকে তাচ্ছিল্য করছে: হাসনাত
     
    ১৫. এইচআরএসএস

    ১৬. জুলাই বিগ্রেড

    ১৭. স্টুডেন্ট রাইটস ওয়াচ

    ১৮. আজাদ ফিলিস্তিন

    ১৯. জুলাই বিপ্লব পরিষদ

    ২০. স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন

    ২১. আমাদের মোহাম্মদপুর

    ২২. জাস্টিস ফর অল

    ২৩. রেড অ্যালায়েন্স

    ২৪. ছাত্র নাগরিক ঐক্য

    ২৫. ইউথ ফর পিস

    ২৬. ঢাকা মুভমেন্ট

    ২৭. ধানমন্ডি অ্যালায়েন্স

    ২৮. কমিউনিটি অ্যালায়েন্স

    ২৯. জুলাইয়ের প্রেরণা

    ৩০. মুক্তির আন্দোলন

    ৩১. ফ্যাসিস্টবিরোধী আন্দোলন

    ৩২. জনতার ঐক্য

    ৩৩. আগামীর বাংলাদেশ

    ৩৪. জুলাই মঞ্চ এবং

    ৩৫. পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ