ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন 

    পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকালে শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

    এসময় তিনি বলেন, শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।  জাতীয়করণ ছাড়া শিক্ষা খাতের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    মাধ্যমিক শিক্ষক সমিতির পিরোজপুর সদর উপজেলা শাখার আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। 

    এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক গাজী শাহজাহান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহবায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনায়েত কবির খান, কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব বাদশা মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য সচিব আসাদুজ্জামান খানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

    সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।  এতে বাইনখালি-মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম হাওলাদারকে সভাপতি, কিয়াম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম ফরাজীকে সাধারণ সম্পাদক ও টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শশাঙ্ক নন্দীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ