ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • তীব্র গরমের পর পিরোজপুরে স্বস্তির বৃষ্টি

    তীব্র গরমের পর পিরোজপুরে স্বস্তির বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠে ছিল পিরোজপুরবাসী।  দুপুরের রোদের তাপে জনজীবন ছিল প্রায় স্থবির।  তবে দুপুরের পর হঠাৎ করেই নেমে আসে স্বস্তির বৃষ্টি, যা কিছুটা হলেও প্রশমিত করেছে গরমের তীব্রতা।

    সোমবার দুপুর ৩টার দিকে শুরু হয় হালকা বৃষ্টি, যা ধীরে ধীরে রূপ নেয় মাঝারি থেকে ভারী বর্ষণে।  বৃষ্টির পর শহরের তাপমাত্রা কিছুটা কমে আসে, এবং রাস্তাঘাটে দেখা যায় স্বস্তির ছোঁয়া।  অনেকেই ছাতা মাথায় কিংবা বৃষ্টিতে ভিজে উপভোগ করেন এই আকস্মিক বৃষ্টি।

    স্থানীয় কৃষকরা জানান, এই বৃষ্টি তাদের জন্য আশীর্বাদ স্বরূপ।  তীব্র গরমে ফসলের ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এই বৃষ্টিতে জমিতে আর্দ্রতা ফিরে আসবে এবং ফসলের জন্য উপকারী হবে।

    পিরোজপুরের বাসিন্দারা এই বৃষ্টিকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন এবং আশা করছেন, আগামী দিনগুলোতে আবহাওয়া আরও মনোরম হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ