ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নেছারাবাদে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক

    নেছারাবাদে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস এবং মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে কৌশিক সাহা (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

    শুক্রবার দুপুরে পুলিশ কৌশিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কৌশিক সাহা উপজেলার জগৎপট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী সুব্রত সাহার ছেলে।

    জানা গেছে, কৌশিক সাহা নিজের ফেসবুক আইডি থেকে মহানবি (সা.)-কে নিয়ে কয়েক দিন পূর্বে বাজে মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে। পড়ে শুক্রবার দুপুরে মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা কৌশিককে গ্রেফতারপূর্বক দৃষ্টাম্তমূলক শাস্তির দাবি জানান।

    স্থানীয় মুসল্লিরা জানান, কৌশিক নিজের ফেসবুক থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিয়ে যাচ্ছিল। বিষয়টি তার পিতা সুব্রতকে জানালেও তিনি তার ছেলেকে শাসন করেননি। তাদের দাবি, তার পিতার প্রশ্রয়েই কৌশিক সাহা ইসলাম এবং মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করেছে।

    নেছারাবাদ স্বরূপকাঠি  থানার অফিসার ইনচার্জ বনি আমীন জানান, খবর পেয়ে ওই ছেলেকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ