ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কাউখালীতে হতদরিদ্রদের চাল বিতরণের অর্থ আদায়ের অভিযোগ

    কাউখালীতে হতদরিদ্রদের চাল বিতরণের অর্থ আদায়ের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ৫নম্বর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য (ভিজিডি) কার্ডের বিপরীতে প্রতিমাসে ৩০ কেজি করে বিনামূল্যে সরকারিভাবে চাল বিতরণ করা হয়। 

    গত সোমবার ২৬ মে  ৫ মাসের ডিউ থাকা ১৫০ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান গাজী সিদ্দীকুর রহমান।

     তিনি তার লোকজন দিয়ে সুবিধাভোগীর কাছে থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে গ্রহণ করে ২৫৫ জন হতদরিদ্র সুবিধা ভোগী নারীদের মাঝে এই চাল বিতরণ করেন। 

    যার ফলে অনেক হতদরিদ্র সুবিধা ভোগী নারীরা গোপনে সাংবাদিকদেরকেঅবহিত করেন। ঘটনাস্থলে উপস্থিত হলে সুবিধাভোগী শিয়ালকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের স্ত্রী রহিমা বেগম ও ফলইবুনিয়া গ্রামের জুয়েল সিকদারের স্ত্রী শাহানাজ পারভীনসহ অনেকেই জানান, চেয়ারম্যান প্রত্যেক সুবিধাভোগীদের কাছ থেকে স্থানীয় গ্রাম পুলিশদের মাধ্যমে ৩০০ টাকা করে উত্তোলন করেছেন। স্থানীয় গ্রাম পুলিশ জালাল সিকদারসহ অনেকেই বিষয়টি স্বীকার করেছেন। 

    এ ব্যাপারে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, খাদ্য গোডাউন থেকে চাল ইউনিয়ন পরিষদ পর্যন্ত আনতে সরকারি ভাবে যে বরাদ্দ দেয়া হয় তা আমরা যথাসময়ে পাইনা। যে কারনে খরচ বহন করার জন্য এ সুবিধা ভোগীদের কাছে থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। 

    স্থানীয় ইউপি সদস্য ও খাদ্য গুদাম সূত্রে জানা যায়, ৫ মাসের এ বরাদ্দকৃত চাউল কাউখালী খাদ্য গুদাম থেকে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে নেয়ার জন্য ১৫-১৮ হাজার টাকার বেশি ব্যয় হয় না।

    বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লাকে অবহিত করলে তিনি চেয়ারম্যানকে মুঠোফোনে হতদরিদ্রদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়ে তাদের কাছ থেকে লিখিত কাগজ তার দপ্তরে জমা দিতে বলেন।  তিনি বলেন, অবৈধভাবে টাকা নেয়ার বিষয়ে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা লিখিত জবাব চেয়েছেন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ