ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • উজিরপুরে ইউপি সদস্য’র ভাইয়ের লাশ উদ্ধার

    উজিরপুরে ইউপি সদস্য’র ভাইয়ের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে ইউপি সদস্য’র ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাসুদেব চক্রবর্তী টুনু (৪৫) উপজেলার হারতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত নারায়ন চক্রবর্তীর ছেলে ও ইউপি সদস্য নিখিল চক্রবর্তীর ভাই। 

    শনিবার (২৬ জুন)  সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান। তিনি বলেন, এ ঘটনায় মিতু নামে এক নারীকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।   

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার (২৫ জুন) রাত পৌনে ২ টার দিকে ০১৭৬৮৯১৩৫৫৪ নম্বর দিয়ে মহিলা কন্ঠে ফোন করে হারতা বাজারের ডাঃ নগেন্দ্রনাথ হালদারকে জানান জামবাড়ী এলাকার কালাম সরদারের বাড়ীর সন্নিকটে শাখা রাস্তার  পাশে এক ব্যাক্তি বিষপান করে মৃত্যুর যন্ত্রনায় গোংরাচ্ছে । 

    গভীর রাত হওয়ায় ডাঃ ওই রোগীকে তার চেম্বারে নিয়ে আসতে বলেন। এর কিছুক্ষণ পরে জামবাড়ী এলাকার মৃত সিব ভাংরার ছেলে উত্তম ভাংরা নামে ব্যক্তি ফোন করে বিষয়টি এলাকার চৌকিদার গৌতম বাড়ৈকে জানান। সে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পৌছে মূমূর্ষ অবস্থায় পরে থাকা ব্যাক্তিকে চিনে ফেলেছে এবং তার পরিবারকে খবর দেয়। এরপর ইউপি সদস্য নিখিল চক্রবর্তী ঘটনাস্থল ছুটে এসে তার ভাই ব্যবসায়ী বাসুদেব চক্রবর্তী  টুনুকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রত ডাঃ নগেন্দ্রনাথ হালদারের কাছে নিয়ে যায়। ভোর সাড়ে ৪ টায় তাকে মৃত্যু ঘোষনা করে । 

    পরিবারের  দাবী মিতু ভাংরার সাথে পরিকিয়ার জেরেই তার ভাই বিজয় ভাংরা (৫২),উত্তম ভাংরা (৪২) মিলে ব্যবসায়ী টুনুকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এদিকে স্থানীয়রা সড়ক অবরোধ করে রহস্য উৎঘাটন ও হত্যাকারীদের বিচারের দাবীতে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল করেছে।

     নিহত’র ভাই ইউপি সদস্য নিখিল চক্রবর্তী জানান আমার ভাইকে বিষ খাওয়ায়ে হত্যা করে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে। এব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবং মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা  হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ