ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিভাগে আগামী ৩০ জুন থেকে ৭ দিনের  লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

    সর্বাত্নক লকডাউনের কারণে আগামীকাল রবিবার  থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে চলমান সব পরীক্ষা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম ও ভাইভা পূর্বের ন্যায় চলমান থাকবে। 

    আজ শনিবার  বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের  সাথে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও  সকল বিভাগীয় চেয়ারম্যানের সাথে এক জরুরী  সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ও লকডাউনের জন্য জরুরী সভায় পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সশরীরে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পূণরায় সশরীরে পরীক্ষা গ্রহনের ব্যাপারে সিন্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম ও ভাইভা চলমান থাকবে।এসময় তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ