ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় পৌর বিএনপির সভাপতি জসিম, সম্পাদক মিজান 

    মঠবাড়িয়ায় পৌর বিএনপির সভাপতি জসিম, সম্পাদক মিজান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    ১৬ বছর পর উৎসব মুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণম‍ূল নেতা নির্বাচিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কর্মীরা। 

    মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬৩২ জন সদস্যের ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন। 

    যার ফলাফল ঘোষণা হয় রাত সাড়ে ১১ টায়।নির্বাচনে পৌর সভার ৯টি ওয়ার্ড থেকে ৩২৯ টি ভোট পেয়ে সভাপতি জসিম উদ্দিন ফরাজী, ৩৫৭ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৩৮৫ ও ৩০০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মো. মন্টু মিয়া নির্বাচিত হয়েছেন। 

    সম্মেলনে সভাপতি পদে ২ জন , সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

    এর আগে সকালে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

    পৌর বিএনপির আহবায়ক আলহাজ কেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব এ্যাড. আবদুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রানা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

    উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, দীর্ঘ ১৬ বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রানিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব নবনির্বাচিত নেতৃবৃন্দ দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ