ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত

    ৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

    সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএমপি কার্যালয়ে এর নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে দলটির প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


    তিনি বলেন, আমাদের এই মহাসমাবেশে কয়েক লাখ লোক হবে। ঢাকা, ঢাকার আশপাশের এলাকাসহ সারাদেশ থেকে আমাদের লোকজন আসবে। ৫ আগস্টের পর থেকে আমরা বড় কোনো মহাসমাবেশ করিনি। তাই আমাদের নেতাকর্মীদের আশা অনেক বেশি।

    তিনি আরও বলেন, আমাদের বিপুল সংখ্যক ছোট-বড় গাড়ি আসবে। বিভিন্ন স্পটে গাড়ি আসবে। অনেকে বাসে, ট্রেনে লঞ্চে কিংবা নিজস্ব বাহনে আসবেন। এসব বিষয় নিরাপত্তা যাতে নিশ্চিত হয়। এর পাশাপাশি নিরাপত্তাজনিত বিষয়গুলো পুলিশ নিশ্চিত করবেন বলে তারা আশ্বস্ত করেছেন। আমরা আমাদের কার্যক্রম কি হবে তা কর্মকর্তাদের অবহিত করেছি। সামনেও আমাদের যোগাযোগ থাকবে। ডিএমপি থেকেও কিছু পরিকল্পনা দিয়েছে, আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দুটো মিলিয়েই একটি সুন্দর মহাসমাবেশ যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় আমরা সেই পরিকল্পনা নিয়েছি।

    এছাড়া ফ্যাসিবাদবিরোধী দলগুলো এ মহাসমাবেশে আমন্ত্রিত হবেন বলেও উল্লেখ করেন তিনি। এখনো মৌখিক দাওয়াত গেলেও কার্ডের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

    প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ