ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় নিখোঁজ স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় নিখোঁজ স্কুল শিক্ষকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক শিক্ষা সচিব গিয়াস উদ্দিনের বড় ভাই পিরোজ পুরের মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক একদিন আগে নিখোঁজ হওয়া নাসির উদ্দিন ( ৬৮) এর  লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। 

    শনিবার সকালে বাসা থেকে নিখোজ হয়। রোববার বিকেলে বাসা থেকে ২০০ গজ দূরে শহীদ মোস্তফা খেলার মাঠে মঞ্চের পাশে স্থানীয় লোকজন দেখে থানায় খবর দেয়। 

    নিহত শিক্ষকের পুত্র রিয়াজ উদ্দিন জানান, তার রক্তমাখা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা আঘাত করে তাকে  হত্যা করতে পারে । পুলিশ তদন্ত করলেই হত্যার রহস্য বেরিয়ে আসবে। 

    শিক্ষক নাসির উদ্দিন উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত  হাসেম হাওলাদারের ছেলে। 

    মঠবাড়িয়া  থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জামান,লাশের ময়না তদন্ত করার জন্য আগামীকাল সোমবার  পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।  এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ