ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা

    পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
    পিরোজপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শামস ইসতিয়াক রহমান। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পথসভা থেকে ফেরার পথে দলটির পিরোজপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শামস ইসতিয়াক রহমানের (৩৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার মাথা ফেটে গেছে।

    রোববার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভা থেকে ফেরার পথে পিরোজপুর পৌরসভার সামনে হামলার এ ঘটনা ঘটে। 

    হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহীদ মিনারে অনুষ্ঠিত এনসিপি'র পথসভায় সামনের দিকে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ানোকে কেন্দ্র করে শামসের সঙ্গে সেখানে উপস্থিত কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে দুপুর সোয়া ১টার দিকে এনসিপি'র কর্মসূচি শেষে ফেরার পথে পিরোজপুর পৌরসভার সামনে শামসের পথ রোধ করে অজ্ঞাত কয়েকজন। এ সময় হাতে থাকা ফেস্টুনের একটি লাঠি দিয়ে শামসের মাথায় আঘাত করে তারা। 

    এরপর হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে শামসের সঙ্গে থাকা লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। শামসের ওপর হামলার প্রতিবাদ করতে গেলে তার সঙ্গে থাকা মহিবুল্লাহ (৩০) ও সিয়াম উদ্দিন‌ও (২০) আহত হয়। 

    মহিবুল্লার বাড়ি পিরোজপুরের কাউখালী এবং সিয়ামের বাড়ি নাজিরপুর উপজেলায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ