ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম

    সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমরা আর কখনও খুনি ও চাঁদাবাজদের সহযোগী হবো না। এদেশ আমাদের, এদেশে জন্মগ্রহণ করেছি, এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

    সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। এর বিকল্প কেউ চিন্তা করলে সে দেশ প্রেমিক হতে পারে না। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নগরের ডিআইটি এলাকায় ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে এদেশের মানুষ আর অন্য কোনো দলকে ক্ষমতায় দেখতে চায় না। এখন বাংলাদেশের মানুষ ও মাটি চায় ইসলামী নীতি ও আদর্শের শাসন।

    তিনি বলেন, গত ১৮ জুনের ঢাকার মহাসমাবেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রধানরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গেছেন। আজকেও নারায়ণগঞ্জের পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলরা এসে ইসলামী আন্দোলনের অবদানের প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করে গেছেন। তারা বলেছেন, স্বৈরাচার তাড়ানোর পর তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমরা আছি আপনাদের সঙ্গে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ