ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • চুমু খেয়ে হ্যানককের পদত্যাগ, যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

    চুমু খেয়ে হ্যানককের পদত্যাগ, যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড-১৯ বিধি ভেঙে সহকর্মীকে চুমু খাওয়ার ঘটনায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। একই দিন তার জায়গায় নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাজিদ জাভিদ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

    প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদের নাম জানানো হয়। গত বছর তিনি এই পদ থেকে পদত্যাগ করেছিলেন।

    জানা গেছে, নিজ থেকে চাকরিচ্যুত করতে চাননি প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই ম্যাট হ্যানকককে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

    এর আগে চাপের মুখে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছেন, তিনি মানুষকে হতাশ করেছেন।

    এই ঘটনার পর যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। তার অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে লেবার পার্টি।

    ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের তিনটি করে সন্তানও রয়েছে। নিজের স্ত্রীকে অফিস সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ক্ষমতার অপব্যববার বলে দাবি করে আসছে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ