ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • শিক্ষাব্যবস্থা জাতীয়করনের দাবীতে শিক্ষকদের বিক্ষোভ

    শিক্ষাব্যবস্থা জাতীয়করনের দাবীতে শিক্ষকদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাব্যবস্থা জাতীয়করনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। রবিবার সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ মানববন্ধন সমাবেশ করে  শিক্ষক-কর্মচারী ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটি। 

    বরিশাল বিভাগীয় শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশনের সমন্বয়ক অধ্যাপক মহসিন-ই-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তরা শিক্ষাব্যবস্থা জাতীয়করন, আসন্ন ঈদুল আযহা  থেকে শতভাগ উৎসব ভাতা, পূণাঙ্গ বাড়িভাড়া ও চিকিৎসা  ভাতা প্রদান সহ সকল স্থরের নন-এমপিও শিক্ষকদের এমপিও ভূক্তি করার জন্য চলতি বাজেটে শিক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবী জানান। 

    এসময় আরো বক্তব্যে রাখেন  বরিশাল বিভাগীয় (বাকবিশিস) আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ.ক.ম মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহবায়ক অধ্যাক্ষ আমিনুর রহমান খোকন, সদস্য সচিব অধ্যক্ষ মোঃ মসিউর রহমান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু,অধ্যক্ষ হানিফ তালুকদার,মোঃ রেজাউল করিম,সঞ্চয় কুমার,উপাধাক্ষ আনায়ারুল হক, টুনু রানি কর্মকার প্রমুখ। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশা জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রালয় স্বারকলিপি প্রদান করেন তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ