ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত  বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার নগরীর কালুশা সড়কে আল-কারিম ক্বিরাআতুল কুরআন হাফিজি মাদ্রাসা পরিদর্শন করলেন শিরীন
  • বরগুনায় বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় ১২ আইনজীবী কারাগারে

     বরগুনায় বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় ১২ আইনজীবী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলা বিএনপির অফিস কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ১২ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালতের জামিন শেষে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।   


    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন। কারাগারে পাঠানো ১২ আইনজীবীই বরগুনা জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।   

    কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহাবুবুল বারী আসলাম, অ্যাডভোকেট মজিবুল হক কিসলু, সাবেক জিপি মজিবুর রহমান, অ্যাডভোকেট জুনায়েদ জুয়েল, অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, চরদুয়ানী অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল, অ্যাডভোকেট আবদুল্লা আল মামুন, অ্যাডভোকেট সাইমুন ইসলাম রাব্বী, অ্যাডভোকেট ইমরান, আমতলী গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল ইসলাম ও অ্যাডভোকেট মিলন।


    খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ১৭ মার্চ বরগুনা জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির অফিস কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ঘটনার বিচারের দাবিতে বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম বাদী হয়ে গত ৩০ এপ্রিল ১৫৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে ১২ জন আইনজীবী উচ্চ আদালতে থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে ওই জামিন শেষে অভিযুক্তরা বরগুনা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, আদালতে হাজির হওয়া ১২ আইনজীবী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি। তারা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিন শেষে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ