ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দৌলতখানে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

    দৌলতখানে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এ শ্লোগানে ভোলার দৌলতখানে আনসার ও ভিডিপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭জুন) দুপুর ১২টায় ভোলা জেলা আনসার ও ভিডিপির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে আনসার ও ভিডিপির দৌলতখানের ৮জন সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন ভোলা জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনী’র কমান্ড্যান্ট মো. আহসান উল্লাহ।  উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা নির্বাচন অফিসার খালেদা খানম পেন্সি, দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জুয়েলসহ আনসার ও ভিডিপির সদস্য বৃন্দ। 

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনী’র কমান্ড্যান্ট মো. আহসান উল্লাহ বলেন, ‘স্বাধীনতার যতটি স্তর রয়েছে প্রত্যেক জায়গা থেকে বাংলাদেশ আনসার ও ভিডিপির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭১ সালে যখন স্বাধীনতার শুরু ঠিক  সেই সময় আনসার বাহিনীর প্রশিক্ষণ চলমান ছিল সারা দেশে। বর্তমানে দেশকে এগিয়ে নিতে আনসার বাহিনীর  ভূমিকা সবচেয়ে বেশি। প্রতিটি নির্বাচনে অনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ