ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • লঞ্চে শ্বাসকষ্টে ভোগা গর্ভবতীকে কোস্টগার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

    লঞ্চে শ্বাসকষ্টে ভোগা গর্ভবতীকে কোস্টগার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ২২ সেপ্টেম্বর সোমবার ভোলা থেকে ‌‘মিতালী-৭’ লঞ্চে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন ওই গর্ভবতী নারী। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট এলাকায় পৌঁছালে ওই নারীর শ্বাসকষ্ট শুরু হয় এবং তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে।

    পরে দ্রুত তার স্বজনরা কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগতির বোট নিয়ে লঞ্চটির কাছে যায়। মেডিকেল টিম ওই নারীকে অক্সিজেন সরবরাহ করে এবং তাকে নিরাপদে ঢাকার সদরঘাটে পৌঁছে দেয়।

    কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, জনগণের সেবায় কোস্টগার্ড ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখবে। এদিকে, কোস্টগার্ডের এই জরুরি সহায়তার জন্য ওই নারীর স্বজনরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ