ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • রং নম্বরে পরিচয়ে স্কুল ছাত্রীকে উত্যক্ত, অতঃপর

     রং নম্বরে পরিচয়ে স্কুল ছাত্রীকে উত্যক্ত, অতঃপর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় মোবাইল ফোনে রং নম্বরে পরিচয়ের সূত্র ধরে এক বখাটে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সুবল সরকারের মেয়ে টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিবা সরকার (১৫) এক বখাটের উত্যক্তের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। 

    স্কুল ছাত্রী দিবা সরকারের মা যুথিকা সরকার জানান, গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে রং নম্বরে ফোন দিয়ে আমার মেয়েকে উত্যক্ত করছিল মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামে এক বখাটে। সেই বখাটের উত্যক্তের কারনে আমার মেয়ে দিবা সরকার সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার মাধ্যমে মুক্তি পেতে চেয়েছিল। দিবা সরকারের স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

     এঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিলটন হাসপাতালে এসে স্কুল ছাত্রীর সাথে কথা বলেছেন। তিনি আরও জানান, ওই স্কুল ছাত্রীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করলে তাদের আইনগত সহযোগিতা করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ