ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

     আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ১০৩ পিস ইয়াবাসহ কামাল মোল্লা ও সোহাগ ফকির নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে ৫ মাদক মামলার আসামী জাকির ফকির। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। 

    থানা পুলিশ জানায়, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টার দিকে এসআই মো. আলী হোসেন, এএসআই মো. খাইরুল ইসলাম, সুব্রত রায়, মো. সোহাগ হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাকাল ইউনিয়নের ফুল­শ্রী এলাকায় পেট্রোল পাম্পের পশ্চিম পাশে অভিযান চালায়।

    অভিযানে আগৈলঝাড়ার সুজনকাঠী গ্রামের মৃত কাশেম মোল­ার ছেলে যুবদল কর্মী কামাল মোল্লা (৪৫) ও গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে সোহাগ ফকিরকে (৩০) ১০৩পিচ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। 

    এসময় আগৈলঝাড়া উপজেলায় ৫টি মাদক মামলার আসামী ফুল­শ্রী গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির (৪২) পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এঘটনায় এসআই মো. আলী হোসেন বাদী হয়ে রোববার সকালে পলাতক মাদক ব্যবসায়ী জাকির ও গ্রেফতারকৃত কামাল ও সোহাগকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, যার নং-১৫। গ্রেফতারকৃত কামাল ও সোহাগকে রোববার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ