ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • করোনা প্রতিরোধে বিএমপি'র সচেতনতামূলক র‍্যালী

     করোনা প্রতিরোধে বিএমপি'র সচেতনতামূলক র‍্যালী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাস্ক পরা অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ "এই স্লোগানকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ( বিএমপি )'র উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

    রবিবার (২৭ জুন ) বেলা সাড়ে ১১ টায়  বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক এর নেতৃত্বে  বর্ণাঢ্য এই র‍্যালী ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।  

    র‍্যালী ও মোটরযান মহড়া নগরীর এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রহমতপুর প্রদক্ষিণ করে পুনরায় নথুল্লাবাদ এসে শেষ হয়। 

    এসময় কাশিপুর চৌমাথা, গড়িয়ার পাড়, রহমতপুর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে করোনা সচেতনতামূলক পথসভা ও মাস্ক বিতরণ করেন তারা ।  

    র‍্যালীতে উপ-পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ কমলেশ হালদার অংশ নেন । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ