ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • 'বাংলাদেশে এটা আর কখনো হয়নি'

    'বাংলাদেশে এটা আর কখনো হয়নি'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মগবাজারের ওয়্যারলেস গেটে বিকট শব্দে ঘটা বড় আকারের বিস্ফোরণের উৎসস্থলের ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযানে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ আশঙ্কার কথা জানান।

    তিনি জানান, এটি এই মুহূর্তে চরম ঝুঁকিপূর্ণ একটি জায়গা। আমরা নিজেরাও ঝুঁকির মধ্যে কাজ করছি। উৎসুক জনতা যারা আছেন তারা একটু দূরে অবস্থান নিলে ভালো হয়।

    এই কর্মকর্তা আরও জানান, ওয়ারলেস গেটের কাছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটির নিচতলা অনেকাংশে দেবে গেছে। এই ভবনে থাকা শরমা হাউজসহ কয়েকটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর নিচ তলায় বেঙ্গল মিটের একটি শোরুম ছিল। সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বিস্ফোরণ কী কারণে হয়েছে, আপনাদের ধারণা কী? এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এটি এখনো আমরা কোনোভাবেই ডিটেক্ট করতে পারছি না। তবে ধারণা করছি এটি গ্যাস জমে থাকার কারণে কোনো বিস্ফোরণ হতে পারে। তবে এটি এমন এক বিস্ফোরণ, আমরা এ যাবৎ এমনটা দেখিনি। বাংলাদেশে এটা আর কখনো হয়নি।

    রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় থাকা আল মক্কাসহ ২টি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনায় মোট আহত ৫০ জনের বেশি। মারা গেছেন অন্তত ৬ জন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ