ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • উজিরপুরে ডাকবাংলা ফুটবল লীগের ফাইনাল খেলা 

    উজিরপুরে ডাকবাংলা ফুটবল লীগের ফাইনাল খেলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‍"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর উপজেলায় ডাক বাংলা ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার বিকেল ৩ টায় সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের মাঠে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান। 

    উপস্থিত ছিলেন সরকারি ডাব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, সহ-সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, মো. সেলিম হাওলাদার, মামুন সিকদার, পৌর যুবদলের আহবায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহবায়ক মো. হাফিজুর রহমান, কালাম ফরাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

    খেলায় অংশগ্রহন করেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাদশ ও কবি সুকান্ত ভট্রাচার্য একাদশ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ