ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  •  উচ্চবিত্ত পরিবারের সন্তানরা জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর মাদকে 

     উচ্চবিত্ত পরিবারের সন্তানরা জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর মাদকে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশে পড়ালেখা করার সময় উচ্চবিত্ত পরিবারের সন্তানরা জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর সব নতুন মাদকে। কেউ থাইল্যান্ডে গিয়ে নতুন মাদক ডিএমটিতে কেউ আবার লন্ডনে গিয়ে এলএসডি সেবনে আসক্ত হচ্ছে। পড়াশোনা শেষে দেশে ফিরেও তারা পোস্টাল সার্ভিসের মাধ্যমে বই কিংবা কোনো কাগজ মধ্যে দেশে আমদানি করছে এলএসডি ও ডিএমটি।

    গোয়েন্দাদের তদন্তের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও থেকে নিষিদ্ধ মাদক এলএসডি ও ডিএমটিসহ চারজনকে আটকের পর এ তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    আটককৃতরা হলেন- সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব, আব্রাহাম জোনায়েদ তাহের, স্বপ্নীল হোসেন ও সিমিয়ন খন্দকার। তাদের কাছ থেকে ৪০ ব্লট আলোচিত মাদক এলএসডি, নতুন মাদক ডিএমটি ৬০০ মিলিগ্রাম, আমেরিকান ক্যানাবিজ ৬২ গ্রাম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

    রবিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, ইদানিং মাদক কারবারি এবং মাদকসেবিরা নতুন নতুন পন্থা অবলম্বন করছে। দেশে প্রচলিত নয় এমন কিছু মাদকের ব্যবহার বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। ধীরে ধীরে আমাদের যুব সমাজ এতে আসক্ত হচ্ছে। এলএসডি সম্পর্কে ইতোমধ্যে আমরা জেনেছি। এটি মূলত বিদেশ থেকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে আনা হয় এবং উচ্চমূল্য হওয়ায় মূলত এর ব্যবহারকারী উচ্চবিত্তরা।

    জিজ্ঞাসাবাদে আটককৃতদের জানায়, এটি সেবনের পর দ্রুত হ্যালুসিনেশন হয় এবং তারা কল্পনার জগতে প্রবেশ করে। আটক সৈয়দ মঈন উদ্দিন আহমেদহ শাদাব থাইল্যান্ডে বিবিএ পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে এলএসডি ও ডিএমটি মাদকে আসক্ত হয়ে পড়ে। 

    পরবর্তীতে দেশে এসেও ওই মাদক গ্রহণ অব্যাহত রাখে। শাদাব মূলত এই ড্রাগ বিদেশ থেকে বিভিন্ন পোস্টাল সার্ভিসের মাধ্যমে নিয়ে আসে। অপরদিকে আব্রাহাম জোনায়েদ তাহের উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যায়। সেখানে সে নিয়মিত এলএসডি ও ডিএমটি গ্রহণ করতো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ