ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • মৃত্যুবার্ষিকীতে সহকর্মীদের শ্রদ্ধা-ভালোবাসায় লিটন বাশার কে স্মরণ

    মৃত্যুবার্ষিকীতে সহকর্মীদের শ্রদ্ধা-ভালোবাসায় লিটন বাশার কে স্মরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এর সাবেক ব্যুরো প্রধান সাহসী সাংবাদিক লিটন বাশার কে বিনম্র চিত্তে স্মরণ করেছেন তাঁর সহকর্মীরা।

    গতকাল তাঁর প্রয়ান দিবস উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মোনাজাত এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন বরিশালের সাংবাদিকরা। রোববার বাদ এশা নগরীর লঞ্চ ঘাট এলাকায় নদী বন্দরে সর্বস্তরের সাংবাদিকদের সামাজিক প্ল্যাটফর্ম ‘উদ্যোগ’ এর আয়োজনে দুস্থ এবং ছিন্নমূল মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

    এর আগে নদী বন্দরে মরহুম লিটন বাশার এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় ‘উদ্যোগ’ এর প্রধান পৃষ্ঠপোষক, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেন, সময় টেলিভিশন’র বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, ক্যামেরা পার্সন মাহমুদুন্নবী, কালের কণ্ঠের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার মইনুল হোসেন সবুজ, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলানিউজের স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, নিউজ বাংলার তন্ময় তপু, বিএসএল নিউজ’র সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

    এর আগে বাদ আসর সদর উপজেলার চরমোনাইতে মরহুম লিটন বাশার এর কবর জিয়ারত করেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এসময় সংগঠনের সভাপতি খান রুবেল, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ