ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রামেক হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

    রামেক হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুন মাসেই মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। এর প্রায় অর্ধেক মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। কিছু মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

    গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৩১ মে সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে মোট ৩১১ জনের মৃত্যু হলো।

    নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত ছিলেন। অন্য ৭ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের চার ও তিনজন রাজশাহীর বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহীর চার এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় একজন করে মারা গেছেন।

    সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এই হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। বয়স বিবেচনায় ৩১-৪০ বছরের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ ও একজন নারী মারা গেছেন। 
      
    সোমবার সকালে রাজশাহীর ৩০৬, চাঁপাইনবাবগঞ্জের ৪৯, নাটোরের ৩২, নওগাঁর ৩২, পাবনার ১৫, কুষ্টিয়ার তিন, চুয়াডাঙ্গার দুই, দিনাজপুরের দুই ও ঢাকার একজন করে রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৯২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ১৯৪ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ