ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • কলাপাড়ায় ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৩

    কলাপাড়ায় ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া থানা পুলিশের ‍"ডেভিল হান্ট" অভিযানে মাদক ও বিভিন্ন মামলায় পলাতক তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

    গ্রেপ্তারকৃতরা হলো, টিয়াখালী ইউনিয়নের মো. মিজানুর রহমান মাষ্টার (৪৫), ইটবাড়িয়া গ্রামের মো. সহিদ আকনের পুত্র মো. রাসেল আকন (৩৪), সাবেক টিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও একই এলাকার মো. জাকির হোসেন (২৮)। 

    পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মাষ্টার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া রাজনৈতিক মামলাসহ চারটি মামলায় জড়িত রয়েছে।

    এবং রাসেল আকন ও জাকির হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি। কলাপাড়া উপজেলার অন্যতম কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। 

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন, অভিযানে আমরা দীর্ঘদিন পরে রাজনৈতিক ও মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ