ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিস্ফোরণ নাশকতা মনে হচ্ছে না: আইজিপি

    বিস্ফোরণ নাশকতা মনে হচ্ছে না: আইজিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মগবাজারের এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। এখনো ভবনের ভেতরে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। সঠিক তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করা হবে বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

    সোমবার (২৮ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বড় ধরনের একটা শক ওয়েভ তৈরি হয়েছিল। যার ফলে একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। নাশকতা হলে চতুর্মুখী বিস্ফোরণ হতো।

    বেনজীর আহমেদ বলেন, বোম ও এক্সপ্লোশন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব।

    এ ধরনের বিস্ফোরণ আরও হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে এ ধরনের বিস্ফোরণ হয়েছিল। আরও কিছু বিস্ফোরণের ঘটনাও আমরা দেখেছি। গ্যাসের জিনিস ঠিকমতো ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটতে পারে। একটা গ্যাস সিলিন্ডার হয়ে উঠতে পারে ভয়ানক বোমা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ