ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ওসমান হাদিকে গুলি: ঝালকাঠিতে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

     ওসমান হাদিকে গুলি: ঝালকাঠিতে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ঝালকাঠি সদর উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

    শুক্রবার বিকাল ৪টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে উপজেলার কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করেন বলে জানান ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ।

    অবরোধের ফলে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী পথের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে।

    অবরোধকারীরা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    হামলার ঘটনাটিকে ‘পরিকল্পিত’ দাবি করে তারা বলেন, দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

    বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

    ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

    জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাদের সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি লাইফ সাপোর্টে আছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

    ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ