ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডাকাত দলের সদস্য সেই যুবলীগ নেতাকে অব্যাহতি 

    ডাকাত দলের সদস্য সেই যুবলীগ নেতাকে অব্যাহতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সেই যুবলীগ নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২৭ জুন) রাতে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের (আশুলিয়া থানা) প্যাডে এ ঘোষণা দেওয়া হয়।

    সেখানে লেখা রয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার কারণে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।


    এর আগে ২৭ জুন (রোববার) গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইলের পাবনার টেক এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ ডাকাত দলটির ৯ সদস্যকে গ্রেফতার করে সিপিসি-২ ও র‌্যাব-৪। 

    এসময় তাদের কাছ থেকে ৫টি হাশুয়া, ১টি দা, ১টি করাত, ১টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ১ ক্যান বিয়ার, ১১টি মোবাইল এবং নগদ ১৯ হাজার ৭২৫ উদ্ধার করা হয়।


    এ ব্যাপারে সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে ৮ থেকে ১০ জন একত্রিত হয়ে ঢাকার নিকটবর্তী সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিল। কোনো কোনো সময় তারা দেশীয় ধারাল অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করে ভুক্তভোগীর অর্থসহ বিভিন্ন কিছু ছিনিয়ে নিত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ