ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • চরফ্যাসনে ঘুরতে গিয়ে প্রাণ হারালো কিশোর 

    চরফ্যাসনে ঘুরতে গিয়ে প্রাণ হারালো কিশোর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাসনে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সোমবার ভোরে প্রাণ গেল মোঃ স্বপন (১৭) নামের এক কিশোরের। এছাড়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরিফ (১৬) ও রাকিব (১৭) আরো দুই কিশোর। তারা চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    নিহত স্বপন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মাঝির ছেলে। জাহানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্র। 

    নিহতের স্বজনরা জানায়, জাহানপুর থেকে রোববার রাত সাড়ে ৮ টার সময় মোটর সাইকেল নিয়ে তিন বন্ধু স্বপন, আরিফ ও রাকিব বেতুয়া নদীর পাড়ে ঘুরতে রওয়ানা দেন। পথিমধ্যে চরমাদ্রাজ ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকার চৌমুহনীর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাথরের তৈরি ব্লকের সাথে ধাক্কা লেগে আহত হন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। 

    আহতদের মধ্যে স্বপনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে  কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে সোমবার ভোরে মারা যান স্বপন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ