ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, উপজেলা জামায়াত আমির গ্রেফতার

    বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, উপজেলা জামায়াত আমির গ্রেফতার
    পাথরঘাটা উপজেলা পৌর জামায়াতের আমির বজলুর রহমান/ ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম ঘটনায় পাথরঘাটা উপজেলা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

    পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি ও জামায়াত এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

    জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনার-২ আসনের পাথরঘাটা উপজেলায় জামায়াত এবং বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সব ঘটনায় উভয়পক্ষ থেকেই একাধিক মামলাও করা হয়। আর এ কারণেই পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে পাথরঘাটায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

    পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীদের কুপিয়ে জখম করার ঘটনায় করা একটা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্য থানায় দায়েরকৃত বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


    বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুলাহ আল মাসুদ বলেন, পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন মামলায় এজাহারভুক্ত অনেক আসামিকে এ অভিযানের মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ