ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

Motobad news

ভোট দিয়ে ড. ইউনূস বললেন, এটা আমার জীবনে মহা আনন্দের দিন

ভোট দিয়ে ড. ইউনূস বললেন, এটা আমার জীবনে মহা আনন্দের দিন
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে নেয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব।

তিনি বলেন, এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশ থেকে আমরা সম্পূর্ণরূপে আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।
 
ড. ইউনূস বলেন, আজকে জন্মদিন পালন করি আমরা, সারাদিনব্যাপী উৎসব করি। সবাই মিলে জাতি হিসেবে উৎসব করি। এবং এটা নিশ্চিত হবে—গণভোটটা দিয়ে, প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে।
 
জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।
 
প্রধান উপদেষ্টা বলেন, খুব ভালো লাগলো। এটা আমার জীবনে মহা আনন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’ এসময় তিনি সকবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে অভিবাদন জানান। জানিয়েছেন


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন