ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • গার্মেন্ট খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ

    গার্মেন্ট খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার লক্ষ্যে গার্মেন্ট কারখানাগুলো চালু রাখার প্রয়োজন হতে পারে। এ ব্যাপারে আজ শনিবার (৩ এপ্রিল) বিকালে সিদ্ধান্ত হওয়ার কথা। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক এই তথ্য  জানিয়েছেন।

    শনিবার দুপুরে তিনি বলেন, আজ বিকাল ৪টার সময় সরকারের সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক আছে।  সে বৈঠকের পর বলা যাবে গার্মেন্টস কারখানা খোলা রাখা যাবে কি যাবে না। খোলা রাখতে হলে কোন প্রক্রিয়ায় রাখবো সেটা  মিটিং শেষে বিকালে বলতে পারবো।

    এদিকে শনিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল ব্রিফিংয়ে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো না খোলা এবং কোনও পাবলিক পরীক্ষা না নিতে সরকারকে পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদফতর। মার্চের শেষ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ লকডাউন দেওয়ার প্রস্তাবও রাখেন স্বাস্থ্য কর্মকর্তারা। গত ২৯ মার্চ সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ১৮ দফা নির্দেশনাও জারি করে সরকার।


    অনলাইন/এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ