ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Motobad news

বরগুনায় আটক ছাত্রলীগ নেতা পাঁচ হাজার টাকার বিনিময়ে মুক্ত

বরগুনায় আটক ছাত্রলীগ নেতা পাঁচ হাজার টাকার বিনিময়ে মুক্ত
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। (৬ এপ্রিল) সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে আমতলী আদালতে এফিডেভিট করতে এসে প্রত্যয়নপত্র দাখিল করেন আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুরুজ্জামান (৩৫)। তিনি আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

এ সময় তার কাগজপত্রে সন্দেহ হলে চেক করে প্রত্যয়নপত্র জাল ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়। বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আমতলী আদালতের পেশকার আবু বক্কর বলেন, আদালতে এফিডেভিট জালিয়াতি করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিল করেন মো. নুরুজ্জামান। পরে বিচারক আসামিকে প্রতারণার দায়ে-এ দণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি ছাত্রলীগ নেতা ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নুরজ্জামান দণ্ডের কথা স্বীকার করেন।

 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন