ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে হেলাল

    বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শন করেছেন।

    রোববার (৬ সেপ্টেম্বর) তিনি বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজে যান। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফোরকান মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

    সাক্ষাৎকালে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে পরিচিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব।

    তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে।

    এ সময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলালসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ