ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • পিরোজপুরে বিদেশি পিস্তল-মাদকসহ যুবক গ্রেফতার

    পিরোজপুরে বিদেশি পিস্তল-মাদকসহ যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ রাজিব খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাজিব খানকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ‘Made in USA, N1101’ লেখা ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, রাজিব খানের বাড়িতে অবৈধ অস্ত্র থাকার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    তিনি বলেন, রাজিব খানের বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি মামলা চলমান রয়েছে। এসব মামলা মাদক, জুয়া ও মারামারির সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ