ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া  ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর
  • হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

    হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন গণমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। এতে করে হঠাৎ নিরাপত্তা আতঙ্ক তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয়া হয়। ভেন্যুর ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়। আর এই ঘটনা পুরো অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে।

    স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের ভোজকক্ষে এই ঘটনা ঘটে। মূলত সেখানেই হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল। একপর্যায়ে ভেতরে হঠাৎ জোরে শব্দ শোনা গেলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

    সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান। 
    ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, শব্দ শোনার পর ট্রাম্পসহ অনেকেই আতঙ্কে টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এ সময় উপস্থিতদের কেউ কেউ ‘নিচে থাকুন’ বলে চিৎকার করছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা সদস্যরা ভোজকক্ষের চারপাশ ঘিরে ফেলে। হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং জানান, অনুষ্ঠানটি পরে আবার শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

    সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই ঘটনায় অনুষ্ঠানস্থলের ভেতরে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। কাছাকাছি কোথাও গুলির মতো শব্দ শোনা যাওয়ার পর ভোজকক্ষে উপস্থিত অতিথিরা হঠাৎ টেবিলের নিচে আশ্রয় নেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সিক্রেট সার্ভিস সদস্যরা কক্ষ থেকে বের করে নিয়ে যান। পরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও নিরাপত্তার কারণে সরিয়ে নেয়া হয়।

    কয়েক মুহূর্তের বিশৃঙ্খলার পর অতিথিরা টেবিলের নিচ থেকে বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে এই নৈশভোজ অনুষ্ঠানে এমন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা আর ঘটেনি বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথমবার এই অনুষ্ঠানে অংশ নেয়া।

    এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প— উভয়কেই অনুষ্ঠানস্থল থেকে সিক্রেট সার্ভিস সরিয়ে নেয় বলে সিবিএস জানিয়েছে। তাদের সরিয়ে নেয়ার পর কাউন্টার অ্যাসল্ট টিম (সিএটি)-এর সশস্ত্র সদস্যদের মঞ্চে অবস্থান নিতে দেখা যায়। তারা লম্বা অস্ত্র তাক করে কক্ষের পেছনের দিকে নজর রাখছিলেন। এর কিছুক্ষণ পর নিরাপত্তা সদস্যরা আরেকজন অতিথিকে দ্রুত সামনের দিকে সরিয়ে নেন। এ সময় অনেকে মেঝেতে শুয়ে ছিলেন এবং নিরাপত্তা সদস্যরা টেবিল-চেয়ার ডিঙিয়ে ওই ব্যক্তিকে বের করে আনেন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ