ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতে একদিনে ৮১৭ মৃত্যু, শনাক্ত ৪৫৯৫১

    ভারতে একদিনে ৮১৭ মৃত্যু, শনাক্ত ৪৫৯৫১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে ফের বাড়ল দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তিন মাসেরও বেশি সময় পর মঙ্গলবার তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার (৩০ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে, দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৫৪ জনে।

    সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশটির মৃত্যু একটু কমে ৯০০-র নীচে নেমেছে। ১৩ এপ্রিলের পর প্রথমবার দৈনিক মৃত্যু ৯০০-র নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটির করোনায় প্রাণ কেড়েছে ৮১৭ জন রোগীর। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জনের।

    সংক্রমণ একটু বাড়লেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা রয়েছে আড়াই শতাংশের কম। তবে দেশটির সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। কমতে কমতে তা সাড়ে ৫ লক্ষের নীচে নেমেছে। দেশটির এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ