ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া  ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

    প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
    মহাদেব ঘোষ/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চশিক্ষার স্বপ্নে ফ্রান্সে পাড়ি জমানো ২৪ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার অস্বাভাবিক এ মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে।

    নিহত মহাদেব ঘোষ ফ্রান্সের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্যারিস বিজনেস স্কুলের এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    মৃত্যুর বিষয়টি প্রথমে মৃত শিক্ষার্থীর পারিবারিক বন্ধু ও ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ ইসলামকে টেলিফোনে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি।

    জানা গেছে, ফরাসি পুলিশ মহাদেব ঘোষের মরদেহ প্যারিসের শহরতলির ৯২ ডিপার্টমেন্টের একটি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। আগামী ১১ মে’র দিকে ফরেনসিক রিপোর্ট পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    তিনি আরও জানান, কী কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

    মহাদেব ঘোষ ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায় দম্পতির ছেলে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ