ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • চরফ্যাসনে যায়যায়দিন  পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

    চরফ্যাসনে যায়যায়দিন  পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক যায়যায়দিন  পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন  করা হয়েছে। বুধবার (৩০ জুন)  সকাল ১০ টায় চরফ্যাসন প্রেসক্লাবে ফ্রেন্ডস ফোরামের  আয়োজনে  কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে  কেক কাটেন চরফ্যাসন উপজেলা  পরিষদের চেয়ারম্যান  জয়নাল আবেদীন আখন,  ও বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম  মহাজন, সাধারন সম্পাদক  অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হাওলাদার। 

    পরে  র‍্যালি  চরফ্যাসন ক্লাব চত্বর থেকে বের হয় শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব এসে শেষ হয়। এ সময় চরফ্যাসন সাংবাদিক  কল্যান তহবিলের সভাপতি  ইয়াছিন আরাফাত, চরফ্যাসন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু ছিদিক, সাংবাদিক কল্যান তহবলের  সাধারণ সম্পাদক  এম আমির হোসেন, চরফ্যাসন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  ও ইউরোসমাচার এর চরফ্যাসন প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল মোল্লা,  আজকের পত্রিকার এস আই মুকুল, কালের কন্ঠের  কাৃরুল সিকদার, ভোরের কাগজ  এর সোয়েব চৌধুরী, ইত্তেফাক এর মিজান নয়ন, এশিয়ান টিভির ইলিয়াস, কিউ টিভির তসলিম আখন,মানব জমিনের শাহাবুদ্দিন  সিকদার,  দিনকালের কামাল মিয়াজী,যায়যায় দিন এর মাইনউদ্দিন  জমাদার সহ সকল সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। 

    প্রধান অতিথি  তরা বক্তৃব্যে বলেন, যায়যায়দিন  পত্রিকাটি খুবই জনপ্রিয়, পত্রিকাটি ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছে। এই পত্রিকাটি মানুষের কথা বলে, দেশের কথা বলে। আমি যায়যায়দিন  পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীতে দাড়িয়ে বলবো আমরা চাই বস্তুনিষ্ঠ  সংবাদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ