ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ-হামলা বরিশাল বিআইডব্লিউটিএ’র ১৩ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত চিংড়ি রেণুবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মাদকসহ গ্রেপ্তার ৩০ উপকূলের নিরাপত্তা ও নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা প্রশংসনীয়: নৌপ্রধান বরিশালে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৭ হাজার টাকা জরিমানা মোবাইল প্রযুক্তিতে আস্থার প্রতীক ভোলার মেয়ে মহিমা ঝালকাঠিতে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত চোর মুলাদীতে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, বিক্ষোভ
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মাদকসহ গ্রেপ্তার ৩০

    বরিশালে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মাদকসহ গ্রেপ্তার ৩০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। 

     শুক্রবার সকালে বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক আভিযানিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়েছে।

    একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, অন্যান্য আইনে একজন, নিয়মিত মামলায় নয়জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    বিএমপি জানিয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ