ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে ক্র‍মশই ভয়াবহ রূপ ধারণ করেছে হাম, শিশুর মৃত্যু

    বরিশালে ক্র‍মশই ভয়াবহ রূপ ধারণ করেছে হাম, শিশুর মৃত্যু
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ক্র‍মশই ভয়াবহ রূপ ধারণ করেছে হাম সংক্রমণ। হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ জনে। যার মধ্যে শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে ২৯ জনের।

    শনিবার (২৩ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    মৃত শিশু বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহিদুলের ৯ মাস বয়সী শিশু সাজ্জাদ। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করে।

    শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৬০ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২০৮ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ২৪৯০ রোগী।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশপাশি বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। বেড সংকটে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে দেখা গিয়েছে অনেককে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৬৩৬২ জন ভর্তি হয়েছিলেন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম জানান, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এর মধ্যে অন্যতম নিউমোনিয়া। অনেক ক্ষেত্রে হাম আক্রান্তরা দেরি করে হাসপাতালে আসার কারণে নিউমোনিয়া জটিল আকার ধারণ করে। তাই শিশুকে রক্ষা করা যায় না। এক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলো হাম রোগীদের চিকিৎসায় যথেষ্ট আন্তরিক। চিকিৎসকরাও কোন ঘাটতি রাখছে না। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথাও জানিয়েছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ