ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ঈদকে সামনে রেখে কৌশলী হচ্ছে মাদক কারবারিরা, আট কেজি গাঁজাসহ আটক ২

    ঈদকে সামনে রেখে কৌশলী হচ্ছে মাদক কারবারিরা, আট কেজি গাঁজাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ঈদকে সামনে রেখে ৮ কেজি গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মেহেন্দিগঞ্জ থানার চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার(২২ মে) বিকেলে পাতারহাট লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন পৌরসভার বদরপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে আলম খান (৩৭) এবং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেরচর এলাকার হানিফ রাড়ীর ছেলে শাকিল রাড়ী (২৫)।

    পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আলীমাবাদ এলাকা থেকে ট্রলারযোগে গাঁজা নিয়ে পাতারহাটের উদ্দেশ্যে রওনা দেন ওই দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই পাতারহাট লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রলার থেকে দুইটি ব্যাগ নিয়ে নামার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

    অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি আরও বলেন, কোরবানির ঈদকে টার্গেট করে মাদক কারবারিরা সক্রিয় ও কৌশলী হচ্ছে। আমরা নজরদারি বৃদ্ধি করেছি। মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ