ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • সীমিত লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় মানুষ

    সীমিত লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সীমিত লকডাউন উপেক্ষিত হচ্ছে। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার এবং বড় বড় কিছু দোকান ছাড়া প্রায় সব কিছুই স্বাভাবিক। নগরীর বাইরে কোনো প্রভাব নেই লকাউনের। রাস্তায় বের হচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ। অনেকেই ব্যবহার করেননি মাস্ক।  গত সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে সরকার। 

    প্রথম দিন মানুষের মধ্যে কিছুটা ভয়ভীতি থাকলেও প্রশাসনের শিথিলতার সুযোগে বুধবার তৃতীয় দিনে কারণে-অকারণে প্রচুর সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে। তাদের অনেকেরই ছিলো না মাস্ক। বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীর অভ্যন্তরেও বন্ধ থ্রি হুইলার চলাচল। তবে নগরীর বাইরে এর কোন প্রভাব নেই। 

    এদিকে নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি এবং সদর রোড সহ প্রধান প্রধান বানিজ্যিক কেন্দ্রে এক শাটার খোলা রেখে অনেক দোকানে বেচাবিক্রি করতে দেখা গেছে। ক্যামেরা দেখলেই শাটার বন্ধ করে দিচ্ছেন তারা।  গত দুই দিন পুলিশ এবং প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা গেলেও বুধবার তৃতীয় দিন একেবারেই শিথিল তারা। এই সুযোগে কারণে-অকারনে রাস্তায় বের হয়েছে প্রচুর সংখ্যক মানুষ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ