ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশাল জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গৌরনদীর হুসনে আরা

    বরিশাল জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গৌরনদীর হুসনে আরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে গৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনে আরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পরে এবার বরিশাল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। 

    শনিবার জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল এর যৌথ স্বাক্ষরের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। 

    দীর্ঘ শিক্ষাজীবনে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মান অর্জন করেন। ২০০৭ সালে প্রধান শিক্ষক হিসেবে ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছেন।

    মিসেস হুসনে আরা শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে স্নাতক (বিএ) ও স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন। দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা এ শিক্ষাবিদ দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

    সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ নিলখোলা ক্লাস্টার শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল, সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা প্রধান শিক্ষক হুসনে আরাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ