ঢাকা রবিবার, ০৭ জুন ২০২৬

Motobad news

আমতলীতে এতিম শিশুকে ধর্ষণের অভিযােগে খালু আটক

আমতলীতে এতিম শিশুকে ধর্ষণের অভিযােগে খালু আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে।

শনিবার (২৩ মে) গভীর রাতে ওই এতিম শিশুর স্বজনরা থানায় খবর দিলে  থানা পুলিশ অভিযুক্ত আলমগীর মৌলভী (৩৮)কে আটক করে থানায় নিয়ে আসে। তিনি উপজেলার কুকুয়া রায়বালা এলাকার মৃত নুরহোসেনের ছেলে। সম্পর্কে আলমগীর শিশুটির খালু হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

ডাক্তারী পরীক্ষার জন্য ওই শিশুকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আমতলী থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু তার খালা-খালুর সঙ্গে একই ঘরে পৃথক বিছানায় থাকত। সোমবার (১৮ মে) সকালে ঘরে একা পেয়ে শিশুর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় আলমগীর মৌলভী। এসময় সে চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং হাত-পা বেঁধে চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরদিন রোববার (২৩ মে)রাতে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই শিশু।

আমতলী থানার অফিসার ইনচার্জ আবু সাহাদত মো. হাচনাইন পারভেজ জানান, রাতে সংবাদ পেয়ে আলমগীর মৌলভীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন