ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্প

    তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্প
    বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। সোমবারের এক ফোনকলে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি নেতানিয়াহুকে ‘পুরোপুরি পাগল’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন সবাই ‘ইসরায়েলকে ঘৃণা করে’। একই সঙ্গে তিনি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি দাবি করেন। খবর টাইমস অব ইসরায়েলের।

    নেতানিয়াহুকে ট্রাম্প বলেছেন, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এসব তথ্য জানিয়েছে।

    এই ফোনকল সম্পর্কে অবগত অন্য একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ‘খুবই ক্ষিপ্ত’ ছিলেন এবং এক পর্যায়ে নেতানিয়াহুর ওপর চিৎকার করে বলেন, তুমি এসব কী করছো?

    সূত্রগুলো আরও জানিয়েছে যে, লেবাননে সংঘাত বৃদ্ধির বিষয়ে হওয়া ওই ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। অ্যাক্সিওসের বর্ণনা অনুযায়ী এই ফোনকলটি ছিল ‘অশ্লীল গালাগালিতে ভরপুর’।

    যদিও মার্কিন কর্মকর্তারা সংবাদ সাইটটিকে বলেছেন যে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে বারবার গুলি চালাচ্ছে এবং জেরুজালেমের পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে। সে বিষয়ে ট্রাম্প অবগত ছিলেন, তবুও তিনি বিশ্বাস করেন যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর ওয়াশিংটনের প্রচেষ্টা ঝুঁকির মুখে পড়েছে, কারণ ইরান লেবাননে একটি যুদ্ধবিরতির শর্তে চুক্তি করতে চাইছে।


    এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ওই ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে ‘একহাত নিয়েছেন’ এবং নেতানিয়াহু বলেছেন, ঠিক আছে, ঠিক আছে, শুধু নিশ্চিত করো যেন সবকিছুর ব্যবস্থা হয়ে যায়। তবে এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্যের অনুরোধে নেতানিয়াহুর কার্যালয় কোনো সাড়া দেয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ