ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে প্রায় দুই লাখ টাকা, ২৫৮ পিস ইয়াবাসহ আটক ৩ 

    বরিশালে প্রায় দুই লাখ টাকা, ২৫৮ পিস ইয়াবাসহ আটক ৩ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকা উদ্ধার করেছেন। 

    বুধবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 
     
    এর আগে মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা সাতটায় পৃথক এ অভিযান চালানো হয়। 
     
    গ্রেফতারকৃতরা হলেন, ​এয়ারপোর্ট থানা এলাকার মধ্য বকশীরচর ৬ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে মো. সাগর আহম্মেদ নয়ন (২৩), সারশী ৫ নম্বর ওয়ার্ডের  মো. জব্বার হাওলাদারের ছেলে মো. নাঈম হাওলাদার (২৭)  ও রহমতপুর ইউনিয়নের মানিককাঠী ১নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমান হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (২২)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পরিদর্শক (তদন্ত) নির্দেশনায় পুলিশের দুটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে মোট ২৫৮ পিস ইয়াবাসহ ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। 
     
    এ ঘটনায়  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ