ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, অস্ত্র ও গাঁজা উদ্ধার

    বিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, অস্ত্র ও গাঁজা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কয়েকজনের কাছ থেকেে দেশীয় অস্ত্র এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    পুলিশ জানায়, বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা এবং ৩টি বগি দা ও ৩ টি চাকু উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৮ জনকে আটক করা হয়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ